লক্ষ্মীপুর জেলা সমিতি দিনব্যাপী সমাজ সেবামূলক কার্যক্রমে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলা সমিতি ঢাকার উদ্যোগে জেলা শহরে দিনব্যাপী বিভিন্ন সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) কার্যক্রমে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টু, সিনিয়র সহ সভাপতি এম শামসুল আমিন, ডা: মামুন, সাধারণ সম্পাদক এ এফ জসীম উদ্দীন আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডেঙ্গু সচেতনায় লিফলেট এবং ঔষধ বিতরণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএমও ডা: আনোয়ার হোসেন ডেঙ্গু প্রতিরোধে জেলা সমিতির দেয়া ঔষধ গ্রহণ করেন।

দুপুর সাড়ে বারটায় লক্ষ্মীপুর আবদুল গনি দৃষ্টি প্রতিবন্ধী হাফেজি ও ফোরকানিয়া মাদ্রাসায় আর্থিক সহযোগিতা এবং খাদ্য বিতরণে অংশ নেন সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত হারুন আল মাদানী এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিকুর রহমান।

বিকেল লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এভিডি স্কুলে শিক্ষা উপকরন, আর্থিক সহযোগিতা প্রদান এবং ফুডমিল বিতরণ করা হয়। জেলা প্রশাসনের সাথে সমিতির কর্মকর্তাবৃন্দের মতবিনিময় হয় বিকেল।

জেলার উন্নয়নে প্রশাসন এবং জেলা সমিতি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ভবিষ্যতে জেলা সমিতি এবং প্রশাসন যৌথভাবে স্থানীয় উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবে বলে মতবিনিময় সভায় ঐকমত্য পোষন করা হয়।

লক্ষ্মীপুরের বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া এবং স্থানীয় সামাজিক সংগঠনগুলোর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়, এতে উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।

লক্ষ্মীপুর জেলার আর্থ-সামাজিক উন্নয়নে স্থানীয় গণমাধ্যমগুলোর ভুমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেন, সমিতির সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টু। গণমাধ্যমকে লক্ষ্মীপুর জেলার উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আরো গুরুত্বপূর্ন প্রতিবেদন ও ফিচার প্রকাশের আহ্বান জানান জেলা সমিতির সাধারণ সম্পাদক এ এফ জসীম উদ্দীন।

সামাজিক সংগঠনগুলোকে আরোও গতিশীল এবং কার্যকরী ভুমিকা রাখার ব্যাপারে তাগিদ দেন জেলা সমিতির সহ সভাপতি এম শামসুল আমিন। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্যে সমিতির পক্ষ হতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান, সমাজ কল্যান সম্পাদক জনাব এ কে এম মনিরুজ্জামান।