লক্ষ্মীপুর জেলা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

দুযোর্গ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো এই প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলায় র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শনের আয়োজন করা হয়। 

আজ রোববার (১০ মার্চ) সকালে লক্ষ্মীপুর জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

লক্ষ্মীপুর জেলা ত্রাণ ও পুনবাসন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। 

লক্ষ্মীপুর জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা ইউনুছ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মান্নান, লক্ষ্মীপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্য নিবার্হী সদস্য সেলিম উদ্দিন নিজামী প্রমুখ।

এসময় ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, স্কাউট, সিপিপি, জেলা ও উপজেলা ত্রাণ ও পুনাবার্সন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে লক্ষ্মীপুর জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শনের আয়োজন করা হয়।