
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় একটি বেকারীতে অভিযান পরিচালনা করেন গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভি দাশ।
এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় অপরাধ আমলে নিয়ে ত্রিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং তাৎক্ষনিক তা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
