চাঁদপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে সদর এসিল্যান্ড হেদায়েত উল্লাহ অভিযানে এক মাদক কারবারি আটকঃ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ

শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে কোস্টগার্ড ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ প্রচেষ্টায় চাঁদপুর পৌরসভার ট্রাক ঘাট ও আশপাশের এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

অভিযান কালে উভয় সংস্থার সহযোগিতায় জনৈক মোঃ কালু মাঝি (৪০), পিতাঃ মৃত সেরু মাঝি, সং- মধ্যম শ্রীরামদি, চাঁদপুর সদর, চাঁদপুর কে একটি সিনথেটিক ব্যাগের ভিতরে প্রায় ২(দুই) কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৯(১) গ লঙ্ঘনের অভিযোগে একই আইনের ৩৬(১) এর ২১ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে নয় (৯ )মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ১০০টাকা নগদ অর্থ দন্ড আদায় করা হয়েছে। সহকারী কমিশনার ভূমি চাঁদপুর সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ উক্ত দন্ড দেন। কয়দি পরোয়ানা সহ তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

সদর এসিল্যান্ড আরো বলেন, এ অভিযান পরিচালনা প্রতিনিয়ত থাকবে।