
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার সদর মডেল থানা ও চন্দ্রগঞ্জ থানা এবং রামগতিসহ তিনটি থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। এখনও থানার সেবার কার্যক্রম বন্ধ রয়েছে লক্ষ্মীপুর জেলার কমলনগর, রায়পুর ও রামগঞ্জ থানা।
গতকাল শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার তারেক বিন রশিদ।
এর পূর্বে, বিকেলে রামগতি থানার ভারপ্রাপ্ত (ওসি) মোসলেহ উদ্দিনকে ফুলের মালা দিয়ে বরণ করে থানার কার্যক্রম চালু করার জন্য স্থানীয় বাসিন্দারা অনুরোধ জানিয়েছেন।
অন্য দিকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফুলেল শুভেচছা জানানো হয় লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ এবি ছিদ্দিক, হাসান মোস্তফা স্বপন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার, লক্ষ্মীপুর জেলা বিএনপি নেতা সাহাব উদ্দিন সাবু, অ্যাডভোকেট হাছিবুর রহমান, হারুনুর রশিদ ব্যাপারী, নিজাম উদ্দিন ভূঁইয়াসহ প্রমুখ।
