
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে বুধবার ৫ ফেব্রয়ারি সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। উক্ত কল্যাণ সভায় কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের সমস্যা ও প্রস্তাব কল্যাণ সভায় উপস্থাপন করেন। এসময় পুলিশ সুপার তাদের বক্তব্য ও আবেদন ধৈর্য সহকারে শ্রবণ করেন, এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন, এতে সভাপতি সাহসিকতা, সততা ,নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য জেলার বিভিন্ন মডেল থানার ওসি সহ সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
তার পাশাপাশি উক্ত কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের পারফরম্যান্স বিবেচনায় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন, পুলিশ সুপার, মোহাম্মদ রহমত উল্লাহ। মাসিক কল্যাণ সভা শেষ করে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সকাল ১১ টায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ সভায় পুলিশ সুপার সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, এবং থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা- স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাকিল আহমেদ, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ক্রাইম এন্ড অপস্, নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অলক বিশ্বাস, মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ট্রাফিক), আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, এম. এম. রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেল সহ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, সিআইডি ও এপিবিএন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর এর প্রতিনিধিগণ এবং অত্র জেলার নয় থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জ বৃন্দ।
