লক্ষ্মীপুরে মোটর সাইকেল–অটোরিকশার সংঘর্ষে দুই চালক আহত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌর শহরের শাখারি পাড়া সড়কে মোটর সাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই চালক আহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যার পর পৌর শহরের শাখারি পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের শাখারি পাড়া সড়কে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় চালক আহত হন। 

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে পৌর শহরের রাস্তায় অটোরিকশার সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। এতে যানজটের পাশাপাশি ছোটখাটো দুর্ঘটনাও প্রায়ই ঘটছে।

আবুল কালাম বলেন, ‘প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের উদ্যোগ প্রয়োজন।’

এ বিষয়ে লক্ষ্মীপুর পৌর প্রশাসকের বক্তব্য জানা যায়নি।