লক্ষ্মীপুরে বাড়ছে শীত, ঘন কুয়াশায় ভিজছে রাস্তাঘাট

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। কুয়াশার কারণে রাস্তাঘাট ভিজে যাচ্ছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।

স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশার কারণে দূরের কিছুই দেখা যাচ্ছে না। বিশেষ করে সড়কে যান চলাচল ধীরগতিতে চলছে। শীতের কারণে শিশু ও বয়স্কদের ভোগান্তি বেড়েছে।