লক্ষ্মীপুরে নতুন জেলা প্রশাসককে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এস. এম. মেহেদী হাসান। দায়িত্বগ্রহণের পর প্রথম দিনই তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোঃ আকতার হোসেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। 

এ সময় জেলার সার্বিক প্রশাসনিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দু’পক্ষের মধ্যে সদর্থক আলোচনা হয়।

পুলিশ সুপার বলেন, “জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও শক্তিশালী হবে বলে আমরা আশাবাদী।”

নবাগত জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসানও জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ এগিয়ে নিতে পুলিশ প্রশাসনের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে পুলিশ সুপার জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা স্মারক উপহার দেন।