লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের ৮ জন আহত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের ৮ জন আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টা সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার রিফুজি মার্কেটের পশ্চিম পাশে একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—শাহাজান মাঝি (৫৫), তাঁর স্ত্রী হাসিনা বেগম (৪৫), বড় মেয়ে কুলসুম (৩০), মেজো মেয়ে শাহিন (২৫), ছোট মেয়ে শানজু (১২), শাহিনের ছেলে শান্ত (৩), কুলসুমের ছেলে আবদুল (৩) এবং শাহিনের মেয়ে সুমাইয়া (১২)।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্বৃত্তরা টাকা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে এ হামলা চালায়। হামলার সময় শাহাজান মাঝিকে একটি সুপারি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
শাহাজান মাঝির ছেলে সাইফুল ইসলাম জানান, ঘটনার পর তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও সবাই শঙ্কামুক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শাহাজান মাঝির ছেলে সাইফুল বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।