লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্নীতিরোধী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

আলোচনা সভা ও সচেতনতা কার্যক্রম

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। 

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন মো. আবু হাসান শাহীন, এবং স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মো. জসিম উদ্দিন।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা।

অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী পদক্ষেপ, স্বচ্ছতা বৃদ্ধি এবং সরকারি কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।