রায়পুর মেঘনা থেকে বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার রায়পুরে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ১০টি ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল শনিবার (২ আগস্ট) বিকালে রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রায়পুর  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ড্রেজারের মালিক ও শ্রমিক। পরে জব্দ করা ড্রেজার মেশিন স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়। পাশাপাশি ড্রেজার মেশিনের ব্যবহৃত পাইবগুলো নষ্ট করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা জানান, নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ কাজের সঙ্গে জড়িত সবাইকে আনা হবে আইনের আওতায়।