রায়পুরে ১৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ১৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে রায়পুর থানার টহল দল তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, রাতের মোবাইল ডিউটির সময় রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত নাথ দীপ্ত সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় রায়পুর-হায়দরগঞ্জ সড়কের গেইটওয়ালা চৌধুরী বাড়ির সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন।

পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. আলামিন (২১)। তিনি একই ইউনিয়নের দেবীপুর এলাকার বাসিন্দা।

তল্লাশির সময় তাঁর কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।