রায়পুরা থানার বিশেষ অভিযানে পাঁচটি বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

মো: তৌফিকুল হক, নরসিংদী রায়পুরা : নরসিংদী রায়পুরায় গত শুক্রবার সকালে রায়পুরা থানায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে রায়পুরা থানাধীন নজরপুর এলাকায় সন্ত্রাসীরা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ করিতেছে। 

উক্ত সংবাদের ভিত্তিতে জনাব বায়েজিদ বিন মনসুর,সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল এর নেতৃত্বে  রায়পুরা  থানার অফিসার ইনচার্জ মো আদিল মাহমুদ পুলিশ পরিদর্শক তদন্ত প্রবীর কুমার ঘোষ ও সঙ্গীয়  অফিসার ফোর্স সহ রায়পুরা থানার একটি অভিযানিক দল নজরপুর এলাকায় অভিযান পরিচালনাকালে আবিদ হাসান রুবেলের বসতবাড়ির আঙিনায় একটি ছোট পাকা খুপরি ঘর হতে এক নালা বন্দুক পাঁচটি, বুলেট শীষা কার্তুজ ১০ টি,পিস্তলের গুলি তিন রাউন্ড, পিস্তলের ম্যাগজিন একটি, ককটেল ১৮টি উদ্ধার করা হয়, আঅভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ বিষয়ে রায়পুরা থানা পুলিশ আজ বিকাল ৫ ঘটিকার সময় স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেন, এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ক্রাইম এন্ড অফ  নরসিংদী সুজন চন্দ্র সরকার রায়পুরা সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর অফিসার ইনচার্জ মো: আদিল মাহমুদ, বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন  রয়েছে, উক্ত ঘটনা আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।