রামগঞ্জে সুইট ওয়ার্ল্ড শো-রুমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রামগঞ্জে সুইট ওয়ার্ল্ড সুইটস বেকারী ও ফাস্টফুড শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ফেব্রুয়ারি) সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে রামগঞ্জ বাইপাস সড়কের পৌরসভা গেইট সংলগ্ন মার্কেটে এ শো-রুমের পিতা কেটে শুভ উদ্বোধন করেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার। সুইটস ওয়ার্ল্ড সুইটস বেকারী ও ফাস্টফুড-প্রতিষ্ঠাকালীন গত তিন বছর যাবত উপাজেলায় সুনামের সাথে প্রায় ৪২ প্রকার মিষ্টি,ফাস্টফুড ও বেকারী আইটেম নিয়ে কাজ করে আসছেন।যা প্রান কেড়েছে সাধারণ মানুষের।

সুইটস ওয়ার্ল্ড সুইটস বেকারী ও ফাস্টফুড-এর ব্যবস্থপনা পরিচালক সুমন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,মেডিকা স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা.আবদুল্লাহ আল-মাহিদ।

আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহম্মেদ,রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের,রামগঞ্জ প্রাইভেট হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিজানুল রহমান,রামগঞ্জ ফারিয়ার সভাপতি সামছুর রহমান রিয়াজ,সাধারণ সম্পাদক-জাহিদ সহ বিভিন্ন শ্রেনীপেশার সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।