
মো: তৌফিকুল হক, নরসিংদী, রায়পুরা : রায়পুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগ রক্তাক্ত ১৬ ই জুলাই শহীদ দিবস পালিত হয়।
অদ্য বেলা ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।রায়পুরা উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মেজর ফখরুলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক সোহান উদ্দিন জেলার প্রধান সমন্বয়ক বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন তার সাথে এনসিপি বা অন্যকোনো দলের কোন সম্পৃক্ততা নেই, আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান রুবেল, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালামগীর আলম, রায়পুরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম, জামাতে ইসলামীর পূর্ব ও পশ্চিমের আমীর জাহাঙ্গীর আলম ও আদিল মাহমুদ, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ তৌফিকুল হক, রায়পুরাম মডেল কলেজের প্রিন্সিপাল শাজাহান ভূঁইয়া, নরসিংদী জেলার যুগ্ন সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস মালিহা, ছাত্রনেতা আরিফ, এনসিপির হামিদুল হক, ইসলামী আন্দোলনের বদরুজ্জামান মিয়া, গণ অধিকার পরিষদের এরশাদুল ইসলাম সহ আরো নেতৃবৃন্দ। প্রত্যেক বক্তাদের মূল দাবি ছিল জুলাই আগস্টে সকল হত্যাকারীদের বিচার করতে হবে সকল আহত ও পঙ্গুদের সুচিকিৎসার ব্যবস্থা সহ পূর্ণবাসন ব্যবস্থা করতে হবে, বিডিআর হত্যাকাণ্ডের সকল সেনা অফিসারদের হত্যার বিচার করতে হবে, শাপলা চক্করে সকল আলেম-ওলামাদের হত্যাকাণ্ডের বিচারসহ ৫ -ই আগস্ট এর আগে জুলাই এর সনদ প্রকাশ করতে হবে যাতে করে আগামী প্রজন্মের জন্য দুর্নীতি মুক্ত,দুঃশাসন মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায়।
