মাতৃভাষা দিবসে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

ভোরের পত্রিকা ডেস্ক :

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে কোনো ধরনের জঙ্গি হামলার হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আদালত থেকে দুই জঙ্গি যারা ছিনতাই করেছে আমরা তাদের ১২ জনকে গ্রেপ্তার করেছি। একুশে ফেব্রুয়ারিতে জঙ্গি হামলার কোনো হুমকি নেই।