
লক্ষ্মীপুরের সদর উপজেলার দাশের হাট বাজার সংলগ্ন জালিয়াকান্দি এলাকায় একটি কসমেটিকস তৈরি কারখানা যার নাম স্পা আয়ুর্বেদিক এ বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
গত বুধবার বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে এক প্রতিষ্ঠানকে ২০ হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
যে সমস্ত উপাদান দিয়ে কসমেটিকস সামগ্রী তৈরি করা হয় সে সব সামগ্রীর authirized/approved বা অনুমোদিত কোন কর্তৃপক্ষের কোন ঠিকানা নাই, তারিখ নাই। আবার তৈরিকৃত পণ্য (Whitening cream,gel) বাজারজাতের পূর্বে কোন কেমিস্ট তা টেস্ট করে দেখেন না যে এটি ব্যবহার উপযোগী কিনা এর Ph কত?, Heavy metal, arsenic ইত্যাদির পরিমাণ ঠিক আছে কিনা। এছাড়াও কিছু প্যাকেটের গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে
-ধানমন্ডি ঢাকা।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের কয়েকটি ধারা লঙ্ঘন করে প্রতিষ্ঠানটি কসমেটিকস সামগ্রী তৈরি করে আসছে।
প্রতিষ্ঠানটিকে আইনগত বিষয়গুলো যথাযথভাবে প্রতিপালন করে ভোক্তার স্বার্থ অক্ষুণ্ণ রেখে কাজ করতে জোরালো সতর্ক করা হয়েছে এবং প্রাথমিকভাবে সতর্কতামূলক ২০ হাজার টাকা জরিমান হয়েছে।
অভিযানকালে দাশেরহাট পুলিশ ফাঁড়ির একটি চৌকশ টিম উপস্থিত ছিল।
