
ঠাকুরগাঁওয়ের ভূল্লিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুখানপুকুরী ইউনিয়ন শাখার যুব বিভাগের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শুখানপুকুরী ইউনিয়ন শাখা কার্যালয় কাতিকতলা বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুল্লি থানা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, শুখানপুকুরী ইউনিয়ন শাখার আমীর মাওলানা মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আবুল কাশেম, যুব বিভাগের সভাপতি বেলাল হোসেন, পেশাজীবী বিভাগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সহ ৯টি ওয়ার্ডের সকল দায়িত্বশীলরা।
প্রধান অতিথি তার বক্তব্যতে বলেন,সবার সুখ-দুঃখ ভাগাভাগি করে একটি মানবিক সমাজ বিনির্মাণে দলটি সর্বদা সচেষ্ট। চলমান তীব্র শীতে দুস্থ শীতার্তদের কথা চিন্তা করে জামায়াত দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ করছে।
এছাড়াও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, শীতবস্ত্র বিতরণের এই কার্যক্রম সমাজের দরিদ্র মানুষদের জন্য একটি আশীর্বাদ।
এটি শুধুমাত্র দুঃখ-কষ্ট লাঘব নয়, বরং সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে। ভবিষ্যতে যেন এই ধরনের মহৎ উদ্যোগ আরো বড় পরিসরে পরিচালিত হয়, সেই প্রচেষ্টা চালাতে হবে।”
