
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সারা দেশের পুলিশ ইউনিটগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ সভা করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) মাননীয় আইজিপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের সব পুলিশ ইউনিটের কর্মকর্তারা অংশ নেন।
সভায় সমসাময়িক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. রেজাউল হক, ডিআইও-০১ মো. মাহফুজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন আইজিপি।
