বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে শোক প্রকাশ, শোক বইয়ে স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।

মঙ্গলবার দুপুরে তিনি সেখানে উপস্থিত হয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় জাকের পার্টির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য কায়সার হামিদ তাঁর সঙ্গে ছিলেন।

জাকের পার্টির পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়, দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর ইন্তেকালের খবরে দলটি গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

শোক বইয়ে স্বাক্ষর শেষে জাকের পার্টির নেতারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।