বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীদের কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বৃষ্টিতে ভিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ পালন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ৩’শ শিক্ষার্থী ৯ দফা দাবির সাথে একমত পোষণ করে আন্দোলন শুরু করেন।

পরবর্তীতে রামগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ বক্সের সামনে এসে রাস্তা বন্ধ করে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এ সময় ঘণ্টাব্যাপী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করার পরে, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা স্থান ত্যাগ করেন।