
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও ইসলামী মহা সম্মেলন ২০২৬ সফল করতে জাকের পার্টি যুবফ্রন্ট ফেনী জেলা শাখার উদ্যোগে একটি মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ফেনী শহরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টি যুবফ্রন্ট ফেনী জেলা শাখার সভাপতি মুন্সি মোহাম্মদ মুসা। সভা সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পার্টি যুবফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া স্বপন। তিনি বলেন, মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও ইসলামী মহা সম্মেলন শান্তি, সম্প্রীতি ও মানবতার শিক্ষা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সম্মেলন সফল করতে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাকের পার্টি যুবফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান শাজাহান, অর্থবিষয়ক সম্পাদক মো. ইমরুল কায়েস এবং প্রচার সম্পাদক মো. রাজু আহমেদ মৃধা।
বক্তারা বলেন, ইসলামের সঠিক শিক্ষা ও আধ্যাত্মিক চেতনা মানুষের মাঝে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজন। সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার কার্যক্রম ও স্বেচ্ছাসেবী ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় জাকের পার্টি যুবফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
