বিএনপির লিফলেট বিতরণ ও ছাত্রদলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের কচুয়াতে জনগনের দোরগোড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত কচুয়ায় লিফলেট বিতরণ ও ছাত্রদলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত বুধবার উপজেলা ছাত্রদলের আয়োজনে বারৈয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মো: মোশাররফ হোসেন।

তিনি বলেন, প্রান্তীক জনগনের দোরগোড়ায় বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা পৌছে দিতে ছাত্রদলকে সুসংগঠিতভাবে কাজ করতে হবে।তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে ছাত্রদলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। 

কচুয়া উপজেলা শাখা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল হোসেন মিয়াজী, নাছির উদ্দিন মিলন ।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাষ্টার, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলমাস মিয়াজী, আলমগীর হোসেন চৌধুরী, কবির হোসেন, উপজেলা যুবদলের মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহেল, সাধারন সম্পাদক গাজী রশীদ, সাংগঠনিক সম্পাদক কুদ্দুছ প্রমুখ।

বক্তব্য শেষে ছাত্র জনতার মাঝে লিফলেট বিতরণ করেন প্রধান অতিথিসহ বিএনপির নেতৃবৃন্দ।