বরিশালে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় নাগরিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

বরিশাল প্রতিনিধি :বরিশালে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন শনিবার সকাল সাড়ে ১১টায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট বরিশাল বিভাগের  আয়োজনে নগরীর কাশিপুরে মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র ও মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলন কক্ষে এই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক মোঃ আলফাজ উদ্দিন শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক মোঃ আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রেজেক্টের বরিশাল বিভাগের ডিপিডি এস এম আজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন সহ বিভিন্ন জেলা-উপজেলার মৎস্য কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মী। এছাড়া উপস্থিত ছিলেন সামুদ্রিক ও নদ-নদীর মৎস্যজীবি, আড়ত-ট্রলার মালিকরাগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা মাছের আহরণোত্তর অপচয় হ্রাসে মৎস্যজীবি ও অংশীজনের করণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন। এ সময় ট্রলার মালিক ও জেলেদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়।