বরিশালের টুংগিবাড়িয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পরিদর্শনে রাষ্ট্রদুতবৃন্দ ও উন্নয়ন সহযোগীদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১০ মাস আগে

বরিশাল প্রতিনিধি : বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পরিদর্শনে রাষ্ট্রদুতবৃন্দ ও উন্নয়ন সহযোগীদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। 

 বুধবার অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশ, রয়েল নরওয়েজিয়ান এম্বেসি ঢাকা, সুইডেন এম্বেসি ঢাকা এবং ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশ এর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের জেষ্ঠ্য কর্মকর্তাদের সাথে নিয়ে বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিদর্শন করেন। 

প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশ সারাহ কুক, নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশ হাকন আরাল্ড গুলব্রান্ডসন, নিকোলাস উইকস, সুইডেনের রাষ্ট্রদূত বাংলাদেশ নিকোলাস উইকস, প্রোগ্রাম ম্যানেজার আসিফ কাশেম, অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশ স্টেফান লিলার, রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, UNDP বাংলাদেশ সুরাইয়া আখতার জাহান, অতিরিক্ত সচিব স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক, এভিসিবি-৩, রোমানা শোয়াইগার, উপদেষ্টা, UNDP বাংলাদেশ, তাদের সাথে আরো উপস্থিত ছিলেন UNDP বাংলাদেশ সহকারী রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল হক, জাতীয় প্রকল্প সমন্বয়ক এভিসিবি-৩ বিভাষ চক্রবর্তী, বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক লুসিকান্ত হাজং, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান সহ অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, UNDP প্রতিনিধি ও প্রকল্পের কর্মকর্তা বৃন্দ। পরিদর্শনকালে প্রতিনিধিদল প্রত্যক্ষ করেন যে কীভাবে গ্রাম আদালত সহজ, সাশ্রয়ী ও সম্প্রদায়ভিত্তিক উপায়ে গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করছে। 

তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে গ্রাম আদালতের কার্যক্রম ও বিচার সেবা বিষয়ে মতবিনিময় করেন। 

এছাড়াও প্রতিনিধিদল গ্রাম আদালতের সুবিধাভোগীদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং জানেন কীভাবে স্থানীয় বিরোধ নিষ্পত্তি তাদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে খরচ কমিয়েছে, সময় বাঁচিয়েছে এবং ন্যায় বিচারের প্রতি আস্থা বাড়িয়েছে। এই পরিদর্শন কার্যক্রমটি আয়োজন করেন টুংগিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিসেস নাদিরা রহমান। 

তিনি ও পরিষদের সদস্যরা অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরিদর্শন শেষে প্রতিনিধিদল একটি প্রতীকী উদ্যোগ হিসেবে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে ফলজ গাছ রোপণ করেন। এই পরিদর্শন বাংলাদেশ সরকার উন্নয়ন সহযোগী এবং UNDP-র মধ্যে দৃঢ় সহযোগিতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। 

যা গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যকারিতা আরো শক্তিশালী করছে।