ফুলবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর বাড়ী থেকে এক সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার(৩০ মার্চ) সকাল নয়টার উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।  ওই গৃহবধূর নাম মিম আক্তার (২০)। তিনি ওই গ্রামের রিপন মিয়ার স্ত্রী।

পরিবার ও স্থানীয়রা জানান, ছয় বছর পূর্বে সম্পর্ক করে মিম ও রিপনের বিয়ে হয়। তাদের ঘরে দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বুধবার মিম কয়েকদিনের জন্য বাবার বাড়ী বেড়াতে যাওয়ার জন্য শ্বাশুড়িকে বলে। কিন্তু শ্বাশুড়ি কয়েকদিন পরে যেতে বলেন। এ নিয়ে বউ- শ্বাশুড়ির মধ্যে মনোমালিন্য হয়। বুধবার রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে তিনটার দিকে সেহরি খাওয়ার জন্য রিপন ঘুম থেকে ওঠে দেখেন ঘরের আড়ার সাথে স্ত্রীর লাশ ঝুলছে।