সুবিধা বঞ্চিত মানুষদের খাওয়ালেন যুবদল নেতা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুন হাসান, গাজীপুর সদর প্রতিনিধি

গাজীপুর জেলার, শ্রীপুর উপজেলা, জৈনাবাজার এলাকায়, ভিক্ষুক, পথচারী, সুবিধা বঞ্চিত মানুষদের জন্য দুপুরের খাবার আয়োজন করেন গাজীপুর জেলা যুবদল নেতা নাজমুল হাসান।  খাবারের মেনুতে  ছিল সাদা ভাত, সবজি, ভর্তা, গরুর মাংসের সাথে আলো দিয়ে ঝোল, ডাল।

গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) সরজমিনে খবর নিয়ে জানা যায়, গাজীপুর জেলা, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার মোহাম্মদ মারফত আলীর একমাত্র ছেলে নাজমুল হাসান, তিনি বর্তমানে একজন সফল ব্যবসায়ী। পাশাপাশি একজন স্বয়ংক্রিয় রাজনৈতিক ব্যক্তি। বর্তমানে তিনি গাজীপুর জেলা যুবদলের রাজনীতি করেন ।

যুবদল নেতা নাজমুল হাসান এর কাছে জানতে চাইলে তিনি ঢাকা প্রতিদিনকে বলেন, আগামীকালকে দিবাগত রাত্রে আমার ওমরাহ্ হজের ফ্লাইট। তাই আমি পরিবারের সাথে পরামর্শ করে সুবিধা বঞ্চিত মানুষের কাছ থেকে দোয়া নিতে এসেছি, আমার সমর্থ্য থেকে এই মেহমানদের জন্য  মধ্যাহ্নভোজের আয়োজন করেছি। তৃপ্তি সহকারে সকলকে খাওয়াতে পেরে আমি আনন্দিত। আমার জন্য সকলেই দোয়া করবেন আমি যেন মাঝেমধ্যেই এই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি। পাশাপাশি যাদের সামর্থ্য আছে তারাও যেন সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়।