
মো. তৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক :
আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় নরসিংদী রায়পুরা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রিয়াজুর কবির কাওসার, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রিয়াদ আহমেদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।
বক্তাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মময় জীবনের উপর আলোকপাত করেন এবং বিগত পনেরো বছর সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড দেখে জনগণ আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় যুবলীগ, ছাত্রলীগ ও সকল অঅঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভার শেষে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
