প্রতিষ্ঠাবার্ষিকীতে গণঅধিকার পরিষদের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ তেমুহনী থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে নেতাকর্মীরা।

 র‌্যালিটি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তত তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়েছে।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক আরিফ হোসেনের নেতৃত্বে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক আহবায়ক অ্যাডভোকেট নুর মোহাম্মদ, সাবেক সদস্য সচিব সার্জেন্ট (অবঃ) মোহাম্মদ সোলাইমান, সাবেক যুগ্ম-আহ্বায়ক রমজান আলী শিপন, যুব অধিকার পরিষদের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) সাইফুল ইসলাম প্রমুখ।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে এনামুল হক ও আরিফ হোসেন বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের জন্ম। শুরু থেকেই শিক্ষার্থীরা আমাদের পাশে রয়েছে।