নকল ও অনুমোদনহীন খাদ্যপণ্য মজুদের দায়ে লক্ষ্মীপুরে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১১ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার– নিরাপদ খাদ্য অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেহমুনী (সমসেরাবাদ সংলগ্ন) এলাকায় ‘মেসার্স গোপাল কৃষ্ণ বণিক’ নামে একটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল ও অনুমোদনহীন খাদ্যপণ্য মজুত ও বিক্রয়ের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক শান্তি বণিক-কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সরকারি ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে বাস্তবায়ন করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ডা. সুমধু চক্রবর্তী, নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম, ও যৌথভাবে সহযোগিতা করেন সংশ্লিষ্ট আনসার ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ।

অভি দাশ জানান, অভিযানকালে অবৈধভাবে মজুতকৃত নিম্নমানের খাদ্যদ্রব্য জব্দ করা হয়। নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ ও ৩২(ক) ধারায় জরিমানা আরোপ করা হয়েছে; তবে এটি প্রথমবারের মতো এমন অভিযানের কারণে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।

জরিমানা আদায়ের পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিক সংশোধনের আশ্বাস দিয়েছেন এবং অযোগ্য ও অনুমোদনহীন খাদ্যদ্রব্য সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দেন।