
নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকা থেকে প্রকাশিত পাঠকনন্দিত পত্রিকা ‘আমাদের সময়’ এর প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়।
এসময় পুলিশ কমিশনার তাঁর প্রধান অতিথির বক্তব্যে দৈনিক ‘আমাদের সময়’কে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলেন, মিডিয়া মানুষের মতামতকে প্রতিফলিত করে। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে এটি সমাজের একটি অপরিহার্য অংশ। এছাড়াও তথ্যের অবাধ প্রবাহ ও সামাজিক শৃঙ্খলার জন্যেও মিডিয়ার প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে সিএমপির অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রামের সাংবাদিকসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
