
দুবাই (আরব আমিরাত), প্রতিনিধি : আরব আমিরাতে বসবাসরত নোয়াপাড়া প্রবাসীদের সংগঠন নোয়াপাড়া প্রবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে আলহাজ্ব মো. জসিম উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি আধুনিক নোয়াপাড়ার রূপকার হিসেবে পরিচিত এবং আলমাস ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দুবাইয়ের কাচ্চি দরবার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নোয়াপাড়া প্রবাসীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোহাম্মদ আকবর হোসাইনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইদ্রিস ও বখতিয়ারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি আলহাজ্ব মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রেজাউল করিম লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলমাস ইউনুস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু তাহের, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের তানশী, আলহাজ্ব শরাফত আলি, সেলিম উদ্দিন চৌধুরী, ব্যাংকার মোহাম্মদ কুতুবুদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আরব আমিরাতে কর্মরত সাংবাদিকদের মধ্যে সময় টেলিভিশনের শিবলী আল সাদিক, ডিবিসি নিউজের সাইফুল ইসলাম তালুকদার, রাজধানী টেলিভিশনের লায়ন মো. ওসমান চৌধুরীসহ ব্যবসায়ী মো. আলম, মো. রুবেলসহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে আলহাজ্ব মো. জসিম উদ্দিনের সমাজসেবা, শিক্ষা বিস্তার, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং নোয়াপাড়ার অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে নোয়াপাড়ার বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে আলহাজ্ব মো. জসিম উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
