“দাসেরহাট ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষবিরোধী অভিযোগে সরেজমিন পরিদর্শনে লক্ষ্মীপুর সদর ইউএনও”

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১১ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট ইসলামিয়া আলিম মাদরাসা-র অধ্যক্ষ মুরাদ হাসানের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা মাদরাসা ভবনে সরেজমিন পরিদর্শন করেন আজ বৃহস্পতিবার বিকেলে। 

এ সময় তিনি শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।

গত ২১ জুলাই, দাসের বাজার সড়কে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম, আর্থিক দুর্নীতি, নিয়োগে অনিয়ম, নিজের প্রভাব প্রয়োগ, অব্যবস্থাপনা, শিক্ষার মান নিচে নিয়ে আসা ও “বিয়ের নামে নারীদের সঙ্গে প্রতারণা” সহ গুরুতর অভিযোগ করে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। 

জানা যায়, ওই আন্দোলনের প্রেক্ষিতে অধ্যক্ষ মাদরাসায় আসতে অনীহা প্রকাশ করেছেন। মাদরাসার ভাইস‑প্রধান মো. ফখর উদ্দিন জানিয়েছেন, “অধ্যক্ষ নিরাপত্তাজনিত কারণে মাদরাসায় আসছেন না”

এ অবস্থায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সুষ্ঠু শিক্ষা পরিবেশ বজায় রাখতে একটি এডহক কমিটি গঠন করা হয় হবে। অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম, আর্থিক দুর্নীতি, নিয়োগে অনিয়ম, নিজের প্রভাব প্রয়োগ, অব্যবস্থাপনা’র কারণে অডিট করা হবে।

পরিদর্শনের সময় ইউএনও জামশেদ আলম রানা উপস্থিত ছিলেন। 

তিনি শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকদের মতামত গ্রহণ করেন এবং ন্যায়ের ভিত্তিতে দ্রুত তদন্ত করা ও প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।