ড. রেজাউল করিমের সুস্থতা কামনায় চন্দ্রগঞ্জ থানা জামায়াতের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নাজমুল হোসেন :বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সুস্থতা কামনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

থানা জামায়াতের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীরা অংশ নেন এবং তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফারুক হোছাইন নুরনবী, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুর মোহাম্মদ রাছেল, থানা সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমনসহ থানা পর্যায়ের কর্মপরিষদ সদস্য ও বিভিন্ন ইউনিয়নের আমীর-সেক্রেটারিবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা ড. রেজাউল করিমের রোগমুক্তি কামনা করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান।

উল্লেখ্য, ড. রেজাউল করিম শ্বাসকষ্টজনিত সমস্যায় গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।