টেকনাফ ঝর্ণা দেখতে গেলে অপহরণের কবলে পরে দুই পর্যটক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) :

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়া নোয়াখালী ঝর্ণা দেখতে যাওয়ার কথা বলে দুই ভাই অপহরণের শিকার হয়েছে।

অপহরণের শিকার দুই ভিকটিম হল, সাতকানিয়া পূর্ব রুপকারিয়া এলাকার মোস্তাক আহমদের ছেলে ফয়জুল করিম রিয়াদ(৩০), রেদুয়ান (২২)। 

শুক্রবার (২৪ মে) সকালে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া পাহাড়ী এলাকায় এঘটনা ঘটে।

ভিকটিমের মামা বলেন, সকালে আমার দুই ভাগিনাকে বাহারছড়া নোয়াখালী পাড়া ঝর্ণা দেখতে যাওয়ার কথা বলে নিয়ে যায় দোকানের কর্মচারী। গহীন পাহাড়ে গিয়ে দেখতে পাই ৫-৬ জনের অস্ত্র নিয়ে দাড়িয়ে আছে। তাদেরকে দেখে পালানোর সময় দা দিয়ে রিয়াদকে রক্তাক্ত করে। পরবর্তীতে রিয়াদ পালিয়ে আসলেও রিদুয়ান আসতে পারে নাই। বিষয়টি পুলিশকে অবহিত করেছি।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ছমিউদ্দিন বলেন, দোকানের কর্মচারী বাহারছড়া নোয়াখালী পাড়ায় ঝর্ণা দেখার কথা  পাহাড়ে নিয়ে গিয়ে ডাকাতের হাতে তুলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ  অভিযান চালাচ্ছে এবং রেদুয়ানকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে।