টেকনাফে বিএনপি ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আটক ৪

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মুরাদ হোসেনকে প্রধান অভিযুক্ত করে ২১জনের নাম দিয়ে একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলাটি ৩১ অক্টোবর দায়ের করেন টেকনাফ থানার এসআই মিল্টন মণ্ডল।

এজাহার সূত্রে জানা যায়, সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে জনমনে নাশকতার আতঙ্ক সৃষ্টি সহ ভাংচুরের অভিযোগে এজাহারে ১নং অভিযুক্ত করা হয় হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত জাকের হোসেন প্রকাশ ভুলু মাষ্টারের ছেলে মুরাদ হোসেনকে। পুর্ব পানখালী এলাকার রফিকুল আলম চৌধুরীকে ২নং অভিযুক্ত করা হয় এজাহারে।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ। মামলার ৪জনকে গ্রেফতারের কথাও জানিয়েছেন তিনি। তবে গ্রেফতারকৃতরা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা যায়।

মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, উখিয়া-টেকনাফসহ সারা বাংলাদেশে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন বানোয়াট মিথ্যা মামলা গুলো অবিলম্বে প্রত্যাহার করে সকল গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নি:শর্ত মুক্তি দাবি জানিয়েছেন।