
মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
আটককৃত মাদক কারবারী হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড দর্গাপাড়া (নুর হোসেনের বাড়ী) এর মোঃ নুর হোসেনের ছেলে
মোঃ হেলাল উদ্দিন (৩২)।
কক্সবাজার র্যাব-১৫,অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,সোমবার (১৮ ডিসেম্বর) রাতে
র্যাব-১৫, আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের হ্নীলা বাজার এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে জনৈক আলী হোছেনের ভাঙ্গারীর দোকানের সামনে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি বুঝিতে পেরে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে হেলাল উদ্দিনকে
আটক করতে সক্ষম হয় এবং চক্রের অপর দুই মাদক কারবারী কৌশলে দ্রুত পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোছাইনের ভাঙ্গারীর দোকানের ভিতরে উত্তর কোনায় একটি প্লাষ্টিকের বস্তার ভিতর বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট মজুদ করে রেখেছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশী করে সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারী পলাতক আসামীদের সহিত যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল এবং দীর্ঘদিন যাবত তারা বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করতো। পলাতক মাদক কারবারীদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহসহ গ্রেফতার অভিযান অব্যাহত আছে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
তিনি আরো জানান, ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
