‎টানা বৃষ্টিতে রায়পুর পৌরসভার পথ ঘাটের অবস্থা বেগতিক 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

‎মোঃ আল এমরান, ‎রায়পুর উপজেলা প্রতিনিধি :

‎গতকাল থেকে আজ অব্দি টানা বৃষ্টিতে রায়পুর পৌরসভার বিভিন্ন সড়কের বেহাল দশা। বিশেষ করে থানা মোড় থকে নতুন বাজার পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ।  সরজমিন গিয়ে দেখা যায় রাস্তার মধ্যে বড় বড় গর্ত ও খালের সৃষ্টি হয়েছে। যান চলাচলের পথ অনুপযোগী। যে কোনো সময়ে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। পথ যাএীরা অনেক কষ্টে রাস্তায় চলাচল করছে। এমতাবস্থায় কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যাতে করে যথাযথ ব্যবস্থা নিয়ে এলাকাবাসীর দূরাবস্থা‎ নিরসনে মূখ্য ভূমিকা  গ্রহণ করে।