
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুর জেলায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল করেছে নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন – জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন।
সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী চলমান অস্থিরতা এবং প্রশাসনের ব্যর্থতা প্রমাণ করে। জনগণের নিরাপত্তা আজ হুমকির মুখে।
