জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে লক্ষ্মীপুরে ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : জুলাই ২৪ গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ছাত্রদল।

শনিবার বিকেলে লক্ষ্মীপুর সরকারি কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর সরকারি কলেজ আহ্বায়ক  হাছিবুর রহমান অভি।

উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর সরকারি কলেজ আহ্বায়ক  হাছিবুর রহমান অভি, সদস্য সচিব মাইনুল হাসান শাওন, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন রনি, বাহাদুর হোসেন নোভেল, আর এন রাজু, ইমতিয়াজ আহমেদ বাবু, জুলাই যোদ্ধা মতিউর আরিফ, দপ্তর সম্পাদক আরিয়ান ইসলাম সোহেল, সদস্য মিজানুর রহমান নাহিদ, মোহাম্মদ রায়হান হোসেন প্রমুখ।

শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম আকবর হোসেন।