নোয়াখালীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

মো. রিয়াজুল সোহাগ, নোয়াখালী : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জের চৌরাস্তায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নোয়াখালী জেলা কমিটির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীমা বরকত লাকি, এম. গিয়াস উদ্দিন খোকন (সভাপতি, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি), তপন মাহমুদ (সহসভাপতি), আবুল কালাম আজাদ (জিএস রতন), মাহফুজুল হক আবেদ, জাহিরুল ইসলাম হারুন (সভাপতি, বেগমগঞ্জ পৌর বিএনপি), মো. মহসিন আলম (সাধারণ সম্পাদক, বেগমগঞ্জ পৌর বিএনপি), মো. রুস্তম আলী (আহ্বায়ক, বেগমগঞ্জ উপজেলা যুবদল) এবং মো. হানিফ স্বপন (সাধারণ সম্পাদক, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ বেগমগঞ্জ উপজেলা কমিটি)।

সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি নূর আলম বাচ্চু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুর ইসলাম।

বক্তারা বলেন, তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি রাষ্ট্র সংস্কার ও জনগণের অধিকার পুনরুদ্ধারের একটি সুস্পষ্ট রূপরেখা। এ দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব বলে তাঁরা মত প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে স্থানীয় বাজার এলাকায় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।