জাতীয় সমাজ সেবা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

ফারজানা আক্তার বৃষ্টি, নিজস্ব প্রতিবেদক :

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উন্নত জীবনযাপনের ব্যবস্থা করতে সরকারের পক্ষ থেকে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, দিবসটি তারই বার্তা নিয়ে হাজির হয়।

তারই ধারাবাহিকতায় “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়ব সমাজ সেবায়” এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে সোমবার জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরএ আলম, সহকারী পরিচালক আবদুর রহমান, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শরীফ হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর, ইউনিয়ন সমাজকর্মী মনোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে ভিক্ষুক পুনবার্সনের লক্ষ্যে ১৫ জনকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার চেক তুলে দেন অতিথিরা। এ সময় সমাজ সেবা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন এনজিও নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।