জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ৩’শ ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে সভাপতি মো. মাকছুদুর রহমান (মিয়া মাকছুদ) ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মুরাদ হোসেন বেপারীর নাম উল্লেখ করা হয়।

কমিটি ঘোষণা পরবর্তীতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. হাছিবুর রহমান ও লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সূত্রে জানা গেছে, বিভিন্ন আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সহযোগিতায় দীর্ঘদিন থেকে কাজ করছে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম। 

এছাড়াও অসহায়দের সহযোগিতা, প্রবাসীদের সমস্যা সমাধান সহ নানান মুখী কর্মকাণ্ড করে যাচ্ছে।

ফোরামের সভাপতি মো. মাকছুদুর রহমান (মিয়া মাকছুদ) বলেন, আমরা লক্ষ্মীপুর জেলা প্রবাসীদের জন্য কাজ করছি। তাদের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখছি। 

এছাড়াও প্রবাসীদের সহযোগিতায় লক্ষ্মীপুরের অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াচ্ছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।