জাতির পিতার প্রতিকৃতিতে সকল শ্রেণী পেশার জনসাধারণের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানান লক্ষ্মীপুরবাসী।

এতে উপস্থিত ছিলেন— লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানসহ প্রমুখ।

এ সময় সরকারি-বেসরকারি সামাজিক-সাংস্কৃতিক ও সকল স্তরের মানুষের উপস্থিতি চোখে পড়ে জেলা প্রশাসক কার্যালয়ে। শিশু-কিশোররা অংশগ্রহণ করে চিত্র অঙ্কন প্রতিযোগিতায়। পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।