
নিজস্ব প্রতিবেদক :
দেশের স্বার্থে বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে জাকের পার্টি সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।
রোববার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাকের পার্টি আয়োজিত মহা সম্মেলন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেন, আমাদের মানুষের মতো মানুষ হতে হবে। উগ্রতা পরিহার করে বিনয়ী হতে হবে।
দল মত নির্বিশেষে সকলকে একত্রিত হতে হবে, নইলে টিকে থাকা সম্ভব নয়। কেননা বিশ্ব পরিস্থিতি খুব খারাপ।
তিনি বলেন, আমরা গরিবের পার্টি। মেহনতি মানুষ এক টাকা, দুই টাকা করে যোগাড় করে হাটি হাটি পায়ে এখানে এসেছি। আমাদের যদি টাকা থাকতো, ঢাকা শহরে জায়গা দিতে পারতেন না। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি ঘাবড়াবেন না। প্রয়োজনে ঢাকা শহরে মানুষের জোয়ার বইয়ে দেবো। দেশের স্বার্থে বর্তমান সরকারকে আমরা টিকিয়ে রাখবো। আমরা গণতন্ত্র বুঝি না, আমরা বুঝি দেশ। এমন কোনো শক্তি নাই আমাদের গায়ে টোকা দেয়।
জাকের পার্টির চেয়ারম্যান আরও বলেন, প্রয়োজনে ঢাকা শহরকে অবরুদ্ধ করা হবে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে, আমরা তাদের হাতকে শক্ত করবো। আমাদের ক্ষমতার প্রয়োজন নেই। আমরা ভালোবাসা চাই। আর এই সরকার যখন বদলাবে, আমি প্রার্থনা করি সেই সরকার যেন জাকের পার্টির সরকার হয়।
জাকের পার্টির চেয়ারম্যান আরও জানান, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল বলেছেন, আজকে সময় এসেছে একতার। একতাবদ্ধ না থাকলে অস্তিত্ব বাঁচানো যাবে না। নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি মধ্যপ্রাচ্যে সুবিধা করতে না পেরে এখন উপমহাদেশের দিকে চোখ দিয়েছে। এশিয়ার দিকে চোখ দিয়েছে। রোববার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে জাকের পার্টির ইসলামী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ষড়যন্ত্রের জালে পা না দেওয়ার আহ্বান জানিয়ে মোস্তফা আমীর বলেন, আমাদের মানুষের মতো মানুষ হতে হবে। উগ্রতা পরিহার করতে হবে। সীমাহীন লোভ পরিহার করতে হবে। ঘৃণা বিদ্বেষ হিংসা পরিহার করতে হবে। মারামারি-হানাহানি পরিহার করতে হবে। বিনয়ী হতে হবে। সাম্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের প্রতি জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় হতে হবে। তা না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তিনি আরও বলেন, বিশ্ব পরিস্থিতি ভালো নয়। দুই মাস বিরতির পরে রাশিয়া আবার আক্রমণ করেছে। মধ্যপ্রাচ্যের অবস্থা যদি পর্যবেক্ষণ করেন চির বৈরী রাষ্ট্র সৌদি আরব ও ইরান। একটা শিয়া আরেকটা সুন্নি। আজকে পরিস্থিতির প্রেক্ষাপটে একত্রিত হয়েছে।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল।
