জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলন ৩০ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

আগামী রবিবার (৩০ এপ্রিল) বাদ আসর থেকে সোমবার (১ মে) পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, বাংলাদেশ জাকের পার্টির মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের সময় রবিবার (৩০ এপ্রিল) আছরের নামাজ সরোয়ার্দী উদ্যানে পড়তে হবে। হিজবুল্লার মহা ইমামের বক্তব্য শুনে বিদায় হতে হবে। আত্মপ্রকাশে অনুষ্ঠান, মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ -২০২৩, মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন।

মহা পবিত্র ফাতেহা অনুষ্ঠিত হবে রাজনৈতিক মঞ্চে, সোহরাওয়ার্দী উদ্যানে। এখান থেকে দেশ বিদেশের আপামর জনসাধারন জাকের পার্টি ও জাকেরানদের পরিচয় পাবে।সভাপতিত্ব করবেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব।

আয়োজকদের তথ্য মতে দেশের প্রত্যেকটি ইউনিয়ন থানা জেলা বিভাগীয় শহর হতে তাদের ভক্তরা মিলে হাজার হাজার জনতা উপস্থিত থাকবেন বলে জানায়।

রবিবার (২৩ এপ্রিল) সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল আকৃতির প্যান্ডেল বানানোর কাজ চলতেছে।