চাঁদপুর-৩ আসনের জাকের পার্টির প্রার্থী কাউসার আহমেদ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলার চাঁদপুর-৩ আসেন থেকে গোলাপ ফুল প্রতীক নিয়ে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন জাকের পার্টির মুফতি মাওলানা কাউসার  আহমেদ। এই চাঁদপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বি হিসেবে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. দীপু মনি।

গত সোমবার (২৭ নভেম্বর) রাতে চাঁদপুর শহরের বড়ষ্টেনে জাকের পার্টির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় মুফতি মাওলানা কাউসার আহমেদ বলেন, সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ তাহলে এই জাতীয় নির্বাচনে জয়  আমাদেরই হবে। মানুষ এখন পরিবর্তনের জন্যই সবাই গোলাপ ফুল প্রতীকে ভোট দিতে মুখিয়ে আছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকলে জাকের পার্টির জয় সুনিশ্চিত।

এসময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা জাকের পার্টির  সভাপতি কাজী মাহবুবুর রহমান, জাকের পার্টির বাস্তহারা কমিটির সভাপতি আব্দুল মালেক ঢালী, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি মো. আলম বেপারী, জাকের পার্টি পৌর কমিটির সভাপতি মো. সোহাগ চৌধুরী, জাকের পার্টি যুব ফ্রন্টের সভাপতি মো. দেলোয়ার হোসনে রাশেদ, জাকের পার্টি পৌর কমিটির সাধারণ সম্পাদক মো. আমির খান, মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।