
মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর কমিশনার ভূমি ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক কারবারি আটক করেন।
বৃহস্পতিবার ২২ জুন আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে চাঁদপুর পৌরসভার আক্কাস আলী স্কুলের আশেপাশে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযান কালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় জনৈক মামুন বেপারী, পিতাঃ আলী হোসেন বেপারী কে ৬ পিস ইয়াবা সহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবন ও বহনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৯(১) গ লঙ্ঘনের অভিযোগে একই আইনের ৩৬(১) এর ১৬ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এবং ৫০টাকা করে নগদ অর্থ দন্ড আদায় করা হয়েছে।
কয়দি পরোয়ানা সহ তাদেরকে পরবর্তীতে জেল হাজতে প্রেরণ করা হয়। অভিযান পরিচালনা করেন সরকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাঁদপুর সদর মোঃ হেদায়েত উল্লাহ। অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের ইন্সপেক্টর জনাব সেন্টু শীল উপস্থিত ছিলেন।
