চাঁদপুর জেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক 

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে গত শনিবার শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে শহিদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। 

অতঃপর অনুষ্ঠিত বুদ্ধিদীপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। 

১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী রাতের আঁধারে নির্মমভাবে হত্যা করে এ দেশের শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের। শহিদ বুদ্ধিজীবীদের ত্যাগ বৃথা যায়নি, বর্তমান প্রজন্ম আজও তা মনে রেখেছে।